আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত সিলেট ৩ আসনে যোগ্যপ্রার্থী এম এ মালেক। একটি শুভেচ্ছা বার্তায় উপরোক্ত কথাটি বলেন যুক্তরাজ্য সহ-প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক এম এ আরিফ আহমেদ।
সম্প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩৭ টি আসনে বিএনপির মনোনয়ন ঘোষণা করেন। এতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক সিলেট জেলার দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সিলেট ৩ আসনে বিএনপির পদপ্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন। মনোনয়ন ঘোষণার পরপরই সিলেট ৩ আসনের আপামর জনসাধারণের মনে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে। স্থানীয় নেতৃবৃন্দ মনে করেন দল সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। সিলেট ৩ আসনে তিনিই যোগ্য প্রার্থী। দলমত নির্বিশেষে আপামর সাধারণ মানুষ তাকে ভোট দিবেন।
শুভেচ্ছা বার্তায় যুক্তরাজ্য বিএনপির সহ-প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক এম এ আরিফ আহমেদ আরো বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। দলের দুর্দিনে সিলেট জেলার বিএনপির নেতৃবৃন্দের পাশে এম এ মালেক ভাই সার্বক্ষণিক ছিলেন। তিনি যুক্তরাজ্য বিএনপির নেতৃত্ব দেয়ার পাশাপাশি ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার পতনে বিশেষ ভূমিকা পালন করেন। এজন্য দল তাকে যোগ্য মূল্যায়ন করেছেন। আশাকরি সিলেট ৩ আসন থেকে তিনি নির্বাচিত হয়ে এ আসনটি তারেক রহমান কে উপহার দিবেন। সিলেট ৩ আসনের একজন কর্মী হয়ে ধানের শীষ প্রতীকের পদপ্রার্থী এম এ মালেক ভাইয়ের জন্য দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ বাসীর নিকট দোয়া, সমর্থন ও ভোট কামনা করছি ।